ঢাকা ১২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জামায়াত কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • / 105

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক রয়েছেন। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  সব অপকর্ম করছে জামায়াত, দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর’: দুদু

অভিযোগ করা হয়েছে, মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ সাংবাদিককে বক্তব্য দেওয়ার অনুরোধ করা হয়। এ সময় কিছু নেতাকর্মী সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সৃষ্টি হয়।

পরে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এতে মাহফুজুর রহমান শিশির আহত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর তার মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার ভাষ্য, তাদের কর্মসূচিতে বহিরাগত কেউ প্রবেশ করে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অন্য কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

জামায়াত কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিক রয়েছেন। তিনি একটি অনলাইন সংবাদমাধ্যমের মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগবিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন  মধ্যপ্রাচ্যে ১৬তম দিনে: দুবাই ও কুয়েতে ভয়াবহ হামলা, উত্তাল উপসাগরীয় অঞ্চল