ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

নারী সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করবেন: মির্জা ফখরুল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 153

ছবি সংগৃহীত

নতুন নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সরকারদলীয় জোটের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নারী সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবেন। সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণ সংসদকে নতুন গতি প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল 'কমিউনিস্ট পার্টি অব চায়না': মির্জা ফখরুল

অনুষ্ঠানে উপস্থিত নবনির্বাচিত নারী সংসদ সদস্যরা গণমাধ্যমের সামনে তাদের প্রাথমিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। তারা জানান, সংসদে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা এবং সামাজিক বৈষম্য দূরীকরণ তাদের প্রধান লক্ষ্য হবে।
বিশেষ করে তৃণমূল পর্যায়ের নারীদের জীবনমান উন্নয়ন ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে তারা আইন প্রণয়ন ও জনমত গঠনে সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জোটের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, তারা নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।

নিউজটি শেয়ার করুন

নারী সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করবেন: মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

নতুন নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সংসদীয় কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৪ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে সরকারদলীয় জোটের নবনির্বাচিত নারী সংসদ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে নারী সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করবেন। সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণ সংসদকে নতুন গতি প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন  জলবায়ু ও এলডিসি উত্তরণে ইউএনডিপির বাড়তি সহযোগিতা চাইল বাংলাদেশ