ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রথমবার বঙ্গভবনে অফিস, রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গার্ড অব অনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / 102

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করতে প্রবেশ করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে ওই দিন তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন  নির্বাচন পেছানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

পরদিন নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথের পর শনিবার (২২ আগস্ট) জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। রোববার বঙ্গভবনে প্রথমবারের মতো অফিসে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রমও শুরু হলো।

নিউজটি শেয়ার করুন

প্রথমবার বঙ্গভবনে অফিস, রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গার্ড অব অনার

আপডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করতে প্রবেশ করেছেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিষয়টি নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং।

বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো।

এর আগে দীর্ঘ ৩৫ বছর পর গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে ওই দিন তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আরও পড়ুন  নারী সংসদ সদস্যরা সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করবেন: মির্জা ফখরুল