ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী

টেকনাফে বাসচাপায় দুইজন নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 2495

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) থাকা দুই যাত্রী নিহত হয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  নির্বাচিত সরকার পেলো দেশ

নিহতরা হলেন, অটোরিকশার চালক হ্নীলা ইউনিয়নের লেদার এলাকার লোকমান হাকিমের ছেলে সাবের হোসেন প্রকাশ লালু এবং পশ্চিম ফুলডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা আকতার।

হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবসার বলেন, সকালে টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়, এতে চালকসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করার পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে বাসচাপায় দুইজন নিহত

আপডেট সময় ০৪:১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬

কক্সবাজারের টেকনাফে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশায় (টমটম) থাকা দুই যাত্রী নিহত হয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও আটজন।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমোড়াপাড়া এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন  টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার