ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ৬ ‘১৭ বছর মানুষকে কথা বলতে দেওয়া হয়নি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বিএনপি নেতাকে গুলি, বিচার দাবি মির্জা ফখরুলের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • / 1475

ছবি সংগৃহীত

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিএনপির এক নেতাকে গুলি করার ঘটনার পর দলের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না নির্বাচন কমিশন: রুহুল কবির রিজভী

ঘটনার বিবরণে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে ৯নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই হামলাকে ‘বর্বর ও ন্যাক্কারজনক’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি এ ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণাভরে প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে সেই দায়িত্ব পালনে ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতাকে গুলি, বিচার দাবি মির্জা ফখরুলের

আপডেট সময় ০৪:৪৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা জরুরি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে বিএনপির এক নেতাকে গুলি করার ঘটনার পর দলের পক্ষ থেকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে: তারেক রহমানের আশাবাদ