ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
শিরোনাম :
তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জনতা ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়ন এখন দুই বছরে সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ঘুমের মধ্যে বিষধর সাপের ছোবল, সাপসহ হাসপাতালে নারী খুলনায় ছেলেকে খুঁজতে গিয়ে মাকে গুলি, হাসপাতালে ভর্তি এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের

ইসিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • / 1410

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রার্থীদের উপস্থিতিতে আপিল গ্রহণ কার্যক্রম চলছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা প্রার্থীরা নিজ নিজ বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন। সকাল থেকেই ভবনজুড়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন  প্রতীক বরাদ্দের আগে নির্বাচনি প্রচারণা করা যাবে না: ইসি

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আজ আপিল গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর আগামীকাল শনিবার থেকে আপিল শুনানি শুরু হবে। শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে।

এর আগে গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

ইসি সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সবচেয়ে বেশি ১৭৪টি আপিল দায়ের হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়।

এর আগে বুধবার জমা পড়ে ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪২টি আপিল আবেদন। সোমবার জমা পড়া আপিলের মধ্যে ৪১টি ছিল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং একটি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট–২ এ অবস্থিত অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।

নিউজটি শেয়ার করুন

ইসিতে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিন আজ

আপডেট সময় ০২:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে (ইসি)। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রার্থীদের উপস্থিতিতে আপিল গ্রহণ কার্যক্রম চলছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্বাচন কমিশন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি বুথ স্থাপন করে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে আসা প্রার্থীরা নিজ নিজ বুথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন। সকাল থেকেই ভবনজুড়ে প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপির দুই নেতা