ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়ে উপদেষ্টার প্রেস উইং-এর আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / 423

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়ে উপদেষ্টার প্রেস উইং-এর আহ্বান

রাজনৈতিক ও সামাজিক সংহতির লক্ষ্যে “জুলাই ঘোষণাপত্র” নিয়ে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সকল অংশীজনের অভিমত আহ্বান করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং অংশীজনরা তাঁদের সুচিন্তিত মতামত চিঠির মাধ্যমে পাঠাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা নির্ধারণ করা হয়েছে: ‘মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়।’ চিঠি গ্রহণের সময়সীমা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন  রাজনৈতিক বিতর্কের জেরে তুরস্কে জরুরি অবতরণ, চার যাত্রী হাসপাতালে

প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করে একটি সংশোধিত ও গ্রহণযোগ্য ঘোষণাপত্র প্রণয়ন করা হবে, যা জনগণের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, গণতন্ত্র মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

জুলাই ঘোষণাপত্র নিয়ে অভিমত চেয়ে উপদেষ্টার প্রেস উইং-এর আহ্বান

আপডেট সময় ০১:১৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

রাজনৈতিক ও সামাজিক সংহতির লক্ষ্যে “জুলাই ঘোষণাপত্র” নিয়ে গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সর্বদলীয় সংলাপের পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সকল অংশীজনের অভিমত আহ্বান করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং অংশীজনরা তাঁদের সুচিন্তিত মতামত চিঠির মাধ্যমে পাঠাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা নির্ধারণ করা হয়েছে: ‘মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়।’ চিঠি গ্রহণের সময়সীমা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন  রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর