ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গবেষণায় সরকারের পূর্ণ সহযোগিতার ঘোষণা প্রধানমন্ত্রীর জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার বেনজীরকে দেশে ফেরাতে উদ্যোগ সম্পর্কে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেসরকারি উদ্যোগে ঢাকার চারপাশের নৌপথে চলবে ওয়াটার বাস জুলাই সনদ ও গণহত্যার বিচার নিশ্চিত করা হবে: মাহদী আমিন টেকনাফে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ১ মোদির বাসভবনে পদযাত্রার ঘোষণা কেজরিওয়ালের গুম-খুনের প্রশ্ন না তুলে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন— কাদের গনি চৌধুরী নতুন বাংলাদেশ গঠনে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

বাংলাদেশে জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি চলমান থাকলে আওয়ামী লীগও রাজনৈতিক বাস্তবতায় থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধানের পরিবর্তে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন।

রোববার, ২ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

ফরহাদ মজহার বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে, যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে। তার ভাষ্য, তিনি জামায়াতে ইসলামী নাম ব্যবহার করে রাজনীতি করার বিরোধী। কারণ, ইসলাম একটি ধর্ম এবং এর নৈতিক ও মূল্যবোধভিত্তিক দিক নতুন রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন  লুটপাটে বিতৃষ্ণ আওয়ামী নেতারা বিএনপিতে যোগ দিতে পারবেন: রিজভী

বক্তব্যের শুরুতে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ একটি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করেছে। এ অর্জনের সঙ্গে কোনো ধরনের আপস করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

১৯৭২ সালের সংবিধান প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার জন্য বর্তমান সংবিধানের পরিবর্তে নতুন গঠনতন্ত্র প্রণয়ন প্রয়োজন। এ বিষয়ে আপসের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

সংবিধানের সপ্তম অনুচ্ছেদের সমালোচনা করে তিনি বলেন, একদিকে জনগণকে রাষ্ট্রক্ষমতার মালিক বলা হলেও অন্যদিকে সংবিধানকে জনগণের ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে, যা তার মতে জনগণের সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক।

‘সংবিধান’ ও ‘গঠনতন্ত্র’-এর মধ্যে পার্থক্যের বিষয়টি তুলে ধরে ফরহাদ মজহার বলেন, জনগণ সংবিধানের অধীন নয়; জনগণ চাইলে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে পারে। তার মতে, নতুন গঠনতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের মৌলিক কাঠামো নির্ধারণ করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

জামায়াতে ইসলামী থাকলে আওয়ামী লীগও থাকবে: ফরহাদ মজহার

আপডেট সময় ০৮:২৭:১১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

বাংলাদেশে জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি চলমান থাকলে আওয়ামী লীগও রাজনৈতিক বাস্তবতায় থাকবে বলে মন্তব্য করেছেন কবি, চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার। একই সঙ্গে তিনি ১৯৭২ সালের সংবিধানের পরিবর্তে নতুন গঠনতন্ত্র প্রণয়নের দাবি জানিয়েছেন।

রোববার, ২ আগস্ট রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘৩৬ জুলাইয়ের অবদান: বিতর্ক ও ব্যর্থতার দায় পর্যালোচনা’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

ফরহাদ মজহার বলেন, তিনি দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে, যত দিন জামায়াতে ইসলামী নাম নিয়ে রাজনীতি থাকবে, তত দিন আওয়ামী লীগও থাকবে। তার ভাষ্য, তিনি জামায়াতে ইসলামী নাম ব্যবহার করে রাজনীতি করার বিরোধী। কারণ, ইসলাম একটি ধর্ম এবং এর নৈতিক ও মূল্যবোধভিত্তিক দিক নতুন রাষ্ট্র ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন  গুম তদন্ত কমিশনের মেয়াদ আবারও বাড়ল: প্রতিবেদন জমা হবে জুনে