ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 218

ছবি: সংগৃহীত

কোনো রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে সবাইকে সজাগ থেকে হিসেব-নিকেশ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “কারও একতরফা সিদ্ধান্তের কারণে যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়, সেদিকে রাজনৈতিক শক্তিগুলোকে সচেতন থাকতে হবে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  ইরানের পর এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের হামলার হুমকি

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, “এই সরকার কারও একক সম্পদ নয়। এটি আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল। জনগণের প্রত্যাশা অনেক বেশি। তাই সরকারকে সহযোগিতা করা প্রতিটি নাগরিক ও রাজনৈতিক দলের দায়িত্ব। একইসঙ্গে খেয়াল রাখতে হবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে। গতকাল গোপালগঞ্জে যা ঘটেছে, তা আমাদের মন থেকে এখনও মুছে যায়নি। এ কারণে আমাদের আরও বেশি সতর্ক হতে হবে।”

অনুষ্ঠানে বাজুসের জেলা সভাপতি সমীর কর্মকার বলেন, “১৯৬৬ সালের ১৭ জুলাই বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। আজ আমরা গর্বের সঙ্গে ৬০ বছর পূর্ণ করেছি। দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ী আজ এক ছাতার নিচে ঐক্যবদ্ধ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও সাবেক ফুটবলার ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, পরিচালক স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা অ্যাডভোকেট মিলন মণ্ডল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা এবং বাজুসের জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।

অনুষ্ঠানে বক্তারা বাজুসের দীর্ঘ পথচলার স্মৃতি রোমন্থন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বক্তারা জানান, জুয়েলারি শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এ খাতের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে দলকে হিসেব-নিকেশ করতে হবে: এ্যানি

আপডেট সময় ০৭:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

কোনো রাজনৈতিক কর্মসূচি বা বক্তব্যের আগে সবাইকে সজাগ থেকে হিসেব-নিকেশ করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “কারও একতরফা সিদ্ধান্তের কারণে যেন সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়, সেদিকে রাজনৈতিক শক্তিগুলোকে সচেতন থাকতে হবে।”

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন  হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি