ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম? দুই গোলে পিছিয়ে থেকেও ইন্টার মিয়ামির অতিমানবিক জয় বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়া সংগঠনগুলোর উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 128

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৩তম দিনের আলোচনার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন  নারী ও শিশু নির্যাতন বন্ধে নতুন আইন আসছে: নারী ও শিশু উপদেষ্টা

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “নারী প্রতিনিধিত্ব ও উচ্চকক্ষ নিয়ে আলোচনায় কিছু প্রাথমিক সমর্থন পাওয়া গেছে। তবে পদ্ধতিগত মতপার্থক্যের কারণে এই দুটি বিষয়ে চূড়ান্ত ঐকমত্য তৈরি হয়নি।”

তিনি জানান, এ বিষয়ে আলোচনা চলমান থাকায় আগামীকালের তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত সংলাপ স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া, কিছু রাজনৈতিক দল ইতোমধ্যে লিখিত প্রস্তাব জমা দিয়েছে, যেগুলোর ওপর আলোচনা হতে পারে আগামী বুধবার বা বৃহস্পতিবার।

তিনি আরও বলেন, “আমরা চাই আলোচনা অব্যাহত থাকুক যাতে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পৌঁছানো সম্ভব হয়। এখনো বিশ্বাস করি, জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ চূড়ান্ত করা সম্ভব হবে, যাতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে। আশা করছি, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় এই সংলাপ সফলভাবে শেষ হবে এবং একটি গ্রহণযোগ্য জাতীয় কাঠামো গড়ে উঠবে।”

এদিনের আলোচনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ মোট ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দার। এছাড়া উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং মোহাম্মদ আইয়ুব মিয়া।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ধারাবাহিক আলোচনার উদ্যোগ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ নিয়ে সংসদে রাজনৈতিক ঐকমত্যে হয়নি: আলী রীয়াজ

আপডেট সময় ০২:২৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৩তম দিনের আলোচনার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন  ক্ষমতার চাবিকাঠি এবার নারী ভোটারের হাতে