ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশালে ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ! ইরান যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে , শি জিনপিংকে ট্রাম্পের চিঠি বিশ্বকে বিপদমুক্ত করতে রুশ-চীন জোট ‘আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়’: সিলেটে শিক্ষামন্ত্রী স্পেনের নজিরবিহীন ঘোষণা: ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধ করার প্রক্রিয়া শুরু নরসিংদীতে সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু যাত্রাবাড়ীতে তরুণীর অভিযোগে ধরা পড়ল সিরিয়াল প্রতারক আলবেনিয়া—ইউরোপের লুকানো সৌন্দর্য ও ইতিহাসের দেশ বর্তমানে মুক্তিযোদ্ধা পৌনে ২ লাখের বেশি, বাড়ানো হচ্ছে না ভাতা ৫ লাখ পদে নিয়োগ ও পেপাল চালুর উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজনৈতিক পরিচয়ের আড়ালে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা: সিপিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 247

ছবি সংগৃহীত

রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রাজধানীসহ বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনা সেই প্রমাণই তুলে ধরেছে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, খুলনায় যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা, এবং চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার মতো ঘটনা দেশজুড়ে সহিংসতার ভয়াবহতা স্পষ্ট করেছে।

আরও পড়ুন  রাজনৈতিক বিতর্ক নিয়ে জাতীয় ঐক্যের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করল এনসিপি

এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এসব ঘটনার কঠোর সমালোচনা করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করে। এই নির্মম ঘটনাটি আবারও প্রমাণ করে, রাজনৈতিক পরিচয়ের আড়ালে কীভাবে অপরাধীরা ভয়ঙ্কর হয়ে উঠছে।

তারা আরও বলেন, খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করার ঘটনা দেশের রাজনৈতিক সহিংসতার চরম দৃষ্টান্ত। অন্যদিকে, চাঁদপুরে জুমার নামাজ শেষে মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে এক মুসল্লি কুপিয়ে জখম করে, যা ধর্মীয় উন্মাদনা ও উগ্র মানসিকতার বিপজ্জনক রূপকে প্রকাশ করে।

সিপিবি নেতারা বলেন, এই তিনটি ভয়াবহ ঘটনা দেশের সামাজিক ও রাজনৈতিক সংকটকে সামনে নিয়ে এসেছে। এতে বোঝা যাচ্ছে যে, সহিংসতা, বিচারহীনতা ও উগ্রতা আমাদের সমাজকে দিন দিন গ্রাস করে নিচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলা হয়, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতরে সন্ত্রাস ও অপরাধের আস্তানা বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।

সিপিবি নেতারা বলেন, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে এই ধরনের বর্বরতা বন্ধ হবে না। এ জন্য তারা দেশবাসী, বিশেষ করে সচেতন জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

রাজনৈতিক পরিচয়ের আড়ালে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অপরাধীরা: সিপিবি

আপডেট সময় ০৪:৩৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রাজধানীসহ বিভিন্ন জেলায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক হত্যাকাণ্ড ও সহিংস ঘটনা সেই প্রমাণই তুলে ধরেছে। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা, খুলনায় যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা, এবং চাঁদপুরে মসজিদের ইমামকে কুপিয়ে জখম করার মতো ঘটনা দেশজুড়ে সহিংসতার ভয়াবহতা স্পষ্ট করেছে।

আরও পড়ুন  ফয়জুল করীম: 'দেশের রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়'