ঢাকা ১২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আমাদের আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন এবং বাংলাদেশের পুনর্গঠন: নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 206

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন, এবং বাংলাদেশের পুনর্গঠনই তাদের চূড়ান্ত লক্ষ্য। তিনি বলেন, ‘‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। সামনের নির্বাচনে তরুণদের বিজয় হবে আমাদের উদ্‌যাপন।’’ রোববার রাত আটটার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা সংস্কারের সুরাহা চাই, বিচারের সুরাহা চাই। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। এই প্রজন্ম জনগণের কাছে অঙ্গীকার করছে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেওয়া হবে।’’

আরও পড়ুন  বিএনপি এখন মুজিববাদের পাহারাদার: অভিযোগ নাহিদ ইসলামের

এর আগে সন্ধ্যা ছয়টায় নগরের রেলগেট এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রাটি নিউমার্কেট, অলকার মোড়, গণকপাড়া, সাহেব বাজার, আলুপট্টি হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয়।

সভায় নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। রাজশাহীর অনেক ভাই শহীদ হয়েছিল। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, বরং সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন ছিল।’’

তিনি বলেন, ‘‘৫ আগস্টের পর নানা ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছে, সীমাবদ্ধতা ছিল। কিন্তু আজ আমরা শপথ করছি, সেই ভুল আর করব না। স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্রের অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি, নতুন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।’’

নাহিদ ইসলাম সমালোচনা করে বলেন, ‘‘যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, সাংবিধানিক ভিত্তির প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে ৩ আগস্ট আবার আমরা মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানে বা আইনি কাঠামোতে স্থান দিতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার হয়ে উঠছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’’

নিউজটি শেয়ার করুন

আমাদের আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন এবং বাংলাদেশের পুনর্গঠন: নাহিদ ইসলাম

আপডেট সময় ১২:৩২:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী লক্ষ্য হচ্ছে সংসদ ভবন, এবং বাংলাদেশের পুনর্গঠনই তাদের চূড়ান্ত লক্ষ্য। তিনি বলেন, ‘‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য সংসদ ভবন। সামনের নির্বাচনে তরুণদের বিজয় হবে আমাদের উদ্‌যাপন।’’ রোববার রাত আটটার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় নাহিদ ইসলাম বলেন, ‘‘আমরা সংস্কারের সুরাহা চাই, বিচারের সুরাহা চাই। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। এই প্রজন্ম জনগণের কাছে অঙ্গীকার করছে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান উপহার দেওয়া হবে।’’

আরও পড়ুন  সমাজে ছেয়ে গেছে সন্ত্রাস : নাহিদ ইসলাম