ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 193

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কবরস্থানের ফুল ছেঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০ জন

নিহত ছাত্রদল নেতার নাম সোহরাব মিয়া (২৮)। তিনি কাঁঠালকান্দি গ্রামের মৃত চান মিয়ার ছেলে এবং চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সম্পাদক ছিলেন। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কাঁঠালকান্দি গ্রামের উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে এই দুই গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। পরে দুপুরের দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এ সময় মোল্লা গোষ্ঠীর সমর্থক সোহরাব মিয়া গুরুতর জখম হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতা যাতে না ছড়ায়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, কয়েক মাস ধরেই দুই গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবারের সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে একজন নিহত এবং অনেকে আহত হন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা বলছেন, আধিপত্যের দ্বন্দ্বের কারণে এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সতর্ক রয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত অন্তত ১৫ জন

আপডেট সময় ০৭:২৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন  ঐতিহ্য আর ভক্তির মিলনমেলা—তিতাস নদীতে গঙ্গাস্নান ও লোকজ উৎসব