ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করলো বিএনপি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 190

ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার (৬ জুন) রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনা করে বলা হয়েছে, তার বক্তব্য ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা সীমা ছাড়িয়ে রাজনৈতিক ভাষণে রূপ নিয়েছে। সেখানে বন্দর, করিডরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, যা তার ঘোষিত ‘ম্যান্ডেটের’ বাইরে বলে মন্তব্য করে সভা ক্ষোভ প্রকাশ করেছে।

আরও পড়ুন  মিরসরাইয়ে বিএনপি-যুবদল সংঘর্ষে যুবক নিহত, আহত ৭

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার প্রস্তাবিত সময় অনুযায়ী আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে রমজান মাস ও গ্রীষ্মকালীন আবহাওয়ার কারণে নির্বাচনী কার্যক্রম ব্যাহত হতে পারে। সভার মতে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাস্তব বাধা নেই বলে উল্লেখ করা হয়।

বিএনপি দাবি করেছে, দীর্ঘদিন ধরে জনগণ মৌলিক ভোটাধিকার থেকে বঞ্চিত। ২০২৪ সালের আন্দোলনে জনগণের আত্মত্যাগ সত্ত্বেও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ও বিলম্বে তারা ক্ষুব্ধ। ফলে রমজান, পরীক্ষাসূচি ও আবহাওয়া বিবেচনায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজন জরুরি বলে সভা মনে করে।

বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার কথা বললেও একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের কারণে অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উপেক্ষিত হচ্ছে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে জনগণকে শঙ্কিত করছে।

নিউজটি শেয়ার করুন

ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করলো বিএনপি

আপডেট সময় ০১:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার (৬ জুন) রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সভায় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ পর্যালোচনা করে বলা হয়েছে, তার বক্তব্য ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা সীমা ছাড়িয়ে রাজনৈতিক ভাষণে রূপ নিয়েছে। সেখানে বন্দর, করিডরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়, যা তার ঘোষিত ‘ম্যান্ডেটের’ বাইরে বলে মন্তব্য করে সভা ক্ষোভ প্রকাশ করেছে।

আরও পড়ুন  বাজেটে বৈষম্যের প্রতিফলন, বিএনপির ১৮০ দিনের রূপরেখা ঘোষণা আমির খসরুর