ঢাকা ০১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
  • / 166

গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মুকসুদপুর চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় ক্যালেন্ডার বিতরণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন  বিএনপি-ইসলামী আন্দোলনের ঐতিহাসিক বৈঠক: যৌথ ১০ সিদ্ধান্ত

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, “দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এ সংঘর্ষের মূল কারণ। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে, তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে আধিপত্যের দ্বন্দ্বে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় ০১:১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫