ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

নিবন্ধন ও প্রতীক ফেরত পেতে ইসির সঙ্গে আলোচনায় যাচ্ছে জামায়াত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 150

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় নিবন্ধন ও নির্বাচনী প্রতীক পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে। এ উদ্দেশ্যে দলের একটি প্রতিনিধি দল আগামীকাল সোমবার (২ জুন) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) যাবে।

আরও পড়ুন  ইসলামী আন্দোলন ইস্যুতে নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

রোববার (১ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন সিইসির একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম। তিনি বলেন, “জামায়াতের একজন প্রতিনিধি ফোনে যোগাযোগ করে সাক্ষাতের সময় চেয়েছেন। সিইসি তাদের সোমবার দুপুর ১২টার সময় দিয়েছেন। প্রতিনিধি দলে চার থেকে পাঁচজন সদস্য থাকতে পারেন।”

এর আগে, ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। তবে সম্প্রতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রায় বাতিল করে দলটির নিবন্ধন ফেরতের পথ সুগম করেছে।

রায়ের পর জামায়াতপন্থী আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, “আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আশা করছি সোমবারের মধ্যেই তা হাতে পাব। এরপর আমরা নির্বাচন কমিশনের কাছে এই শর্ট অর্ডার উপস্থাপন করব। আমাদের প্রত্যাশা, কমিশন দ্রুততম সময়ে জামায়াতের নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেবে।”

জামায়াতে ইসলামী বর্তমানে নিবন্ধনহীন দল হিসেবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে দলটি নিবন্ধন পুনঃপ্রাপ্তির জন্য আইনি লড়াই চালিয়ে আসছিল। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায় সেই লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলের নিবন্ধন ও প্রতীক থাকা অপরিহার্য। জামায়াতের প্রতিনিধিরা সোমবারের আলোচনায় এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ এই বৈঠক রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে, সামনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধন ফিরে পাওয়া জামায়াতের জন্য রাজনৈতিকভাবে বড় একটি ধাপ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

নিবন্ধন ও প্রতীক ফেরত পেতে ইসির সঙ্গে আলোচনায় যাচ্ছে জামায়াত

আপডেট সময় ১১:২৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় নিবন্ধন ও নির্বাচনী প্রতীক পুনরুদ্ধারের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছে। এ উদ্দেশ্যে দলের একটি প্রতিনিধি দল আগামীকাল সোমবার (২ জুন) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে (ইসি) যাবে।

আরও পড়ুন  সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে