ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

নাটকীয় পরিস্থিতির আড়ালে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 283

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গুঞ্জনের আড়ালে দেশে এক ধরনের নাটকীয়তা ও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ১৭ বছর ধরে যাদের দ্বারা বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসনের কথা যারা বলেন, তারা আসলে বিএনপিকে হিংসা করেন এবং মিথ্যাচার করেন।

সোমবার (৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা মরহুম নাসিরউদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।

আরও পড়ুন  সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৭ আসনে শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ

তিনি অভিযোগ করেন, প্রশাসন থেকে বিএনপি সমর্থিতদের বাদ দিয়ে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ ও জামায়াতপন্থীদের বসানো হচ্ছে। এর পেছনে রয়েছে সুগভীর ষড়যন্ত্র। “যারা দেশের নাগরিকই নন, অনেক পরামর্শদাতা এখন সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখছেন,” বলেন মির্জা আব্বাস। তিনি আরও বলেন, “এই পরিস্থিতি যেন এক ধরনের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার মতো, যেখানে দেশের ভবিষ্যৎ অন্যের ইচ্ছায় নির্ধারিত হচ্ছে।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে মির্জা আব্বাস প্রশ্ন তোলেন, “তিনি ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে দেশ ছাড়লেন, অথচ সরকার কিছু জানে না এটা কি সম্ভব? তারা কি সত্যিই কিছু জানে না, নাকি জানার ভান করছে?”
মানবিক করিডোর ইস্যুতে সরকারের অবস্থান নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বলেন, “এই করিডোরের নামে সরকারের কিছু মহল বিশেষ উদ্দেশ্য সাধনে ব্যস্ত। অথচ জামায়াত ও ইসলামী আন্দোলনের নীরবতা খুবই প্রশ্নবিদ্ধ এবং রহস্যজনক।”

তিনি দাবি করেন, দেশে রাজনৈতিক নিপীড়নের মাধ্যমে প্রশাসনে বিএনপি সমর্থকদের সরিয়ে আওয়ামীপন্থী ও জামায়াতপন্থীদের জায়গা করে দেওয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম দেশের রাজনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে বলেও সতর্ক করেন মির্জা আব্বাস।

অনুষ্ঠানে দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং প্রয়াত পিন্টুর রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করেন।

নিউজটি শেয়ার করুন

নাটকীয় পরিস্থিতির আড়ালে বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে: মির্জা আব্বাস

আপডেট সময় ০২:৫৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গুঞ্জনের আড়ালে দেশে এক ধরনের নাটকীয়তা ও গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ১৭ বছর ধরে যাদের দ্বারা বিএনপি নির্যাতিত হয়েছে, তাদের পুনর্বাসনের কথা যারা বলেন, তারা আসলে বিএনপিকে হিংসা করেন এবং মিথ্যাচার করেন।

সোমবার (৮ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপি নেতা মরহুম নাসিরউদ্দিন পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় অংশ নিয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস।

আরও পড়ুন  বিএনপির সংবাদ সম্মেলন আজ