ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নেপালে আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপি’র অভাবনীয় সাফল্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে শিশু-নারীসহ নিহত ১২ ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩ ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা: জামালপুরে ভেঙে পড়ল ড্রাম ব্রিজ, নিহত ৫ ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন: রিজভী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 164

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছে। তারা লোক দেখানো নামাজের কথা বলতেন।”

আরও পড়ুন  নতুন পথের সন্ধানে ভারত-বাংলাদেশ ব্যাংককে মোদি-ইউনূস বৈঠকে সম্পর্কের উষ্ণতা

রোববার (১১ মে) বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা শেষে এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, “শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য জনগণ স্পষ্টভাবে দেখেছে। দেশের মানুষ বেগম জিয়াকে শ্রদ্ধা করে, ভালোবাসে। আর শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা নেই।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা থাকলেও, তারা এখনো নিরুত্তর। নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ বাড়লেও সরকার কোনো সাড়া দিচ্ছে না। এতে জনগণের মাঝে নতুন করে সন্দেহ দানা বাঁধছে।”

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “ফ্যাসিবাদের প্রতিনিধি আবদুল হামিদ এখনো লাল পাসপোর্ট ব্যবহার করছেন। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টারা তাকে সহযোগিতা করেছে বলেই তিনি পালাতে পেরেছেন। না হলে এভাবে একজন সাবেক রাষ্ট্রপতির গোপনে দেশত্যাগের কথা ভাবাই যায় না।”

ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রিজভী। তিনি বলেন, “সাতক্ষীরা ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে লোক ঢুকছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা ব্যবস্থা দেখা যাচ্ছে না। এর দায় শেখ হাসিনার পথ অনুসরণ করা অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে।”

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে রিজভী বলেন, “বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি খুব কম দেশেই আছে। এটাই ভারতের জন্য ঈর্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অবস্থায় ভারত কখনোই বাংলাদেশের প্রকৃত বন্ধু হতে পারে না।”

রিজভীর বক্তব্যে সরকারের প্রতি অব্যাহত সমালোচনার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বানও উঠে আসে। সমাবেশে দলীয় নেতাকর্মীরা ‘নিরপেক্ষ নির্বাচনের’ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন: রিজভী

আপডেট সময় ০৩:৫১:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আওয়ামী লীগ ও শেখ হাসিনা শিশু-কিশোরদের হত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছে। তারা লোক দেখানো নামাজের কথা বলতেন।”

আরও পড়ুন  শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই, দেড় মাসের মধ্যে বিচার কার্যক্রম শুরু করা সম্ভব: চিফ প্রসিকিউটর