০৪:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
মধ্যরাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ক্ষতিগ্রস্ত চার শতাধিক বসতঘর কুষ্টিয়ায় বক্তব্যরত অবস্থায় জামায়াতের জেলা আমীরের মৃত্যু বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র নির্বাচনী নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি ঘুমের ঘোরে কথা বলা; মনের কথা নাকি মস্তিষ্কের বিশেষ আচরণ? খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মার্কিন জনগণ স্পেনে দুই হাইস্পিড ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ২১ আলিফ হত্যা মামলার শুনানিতে চিন্ময় কৃষ্ণসহ ২৩ আসামি আদালতে জনসম্মুখে প্রথমবার বক্তব্য রাখলেন জাইমা রহমান

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি, ফ্যাসিস্টদের বিচার চাইলেন নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 86

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে। একইসঙ্গে তিনি সারা দেশে সংঘটিত কথিত ‘ফ্যাসিস্ট গণহত্যা’র সঙ্গে যুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রোববার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে নাহিদ ইসলাম বিপ্লবী ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের প্রতি অভিনন্দন জানান এবং সরকারকে সাধুবাদও জানান। তবে তিনি বলেন, ঘোষিত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে।

[bsa_pro_ad_space id=2]

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, ‘বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন জানাই, যারা রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সরকারকেও ধন্যবাদ, তবে ঘোষণাপত্র অনুযায়ী দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র ও বিচার সংক্রান্ত প্রশ্নে আমাদের সংগ্রাম চলবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা প্রয়োজন। পাশাপাশি যারা সারা দেশে ফ্যাসিস্ট কায়দায় সাধারণ জনগণের ওপর হামলা চালিয়েছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।’

বিবৃতিতে তিনি দাবি করেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে। জনগণের ওপর চালানো দমন-পীড়নের জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন নাহিদ ইসলাম।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে। ফেসবুকভিত্তিক বিভিন্ন বিবৃতির মাধ্যমে তারা সরকারের নানা সিদ্ধান্ত এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করে আসছে। নাহিদ ইসলামের এই বিবৃতিও তারই ধারাবাহিক অংশ।

এনসিপি সূত্র জানায়, দলটি আগামীতেও রাজনৈতিক সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে তাদের আন্দোলন অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

[bsa_pro_ad_space id=4]

আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি, ফ্যাসিস্টদের বিচার চাইলেন নাহিদ ইসলাম

আপডেট সময় ০৩:৪০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫