ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

শ্রমিকের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার: তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 344

ছবি: সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ, দুর্দশা ও সম্ভাবনার কথাগুলো যেন রাষ্ট্রের কাছে সঠিকভাবে পৌঁছে—সে জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ ও সরকার প্রয়োজন। কারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কথা শুনতে বাধ্য।”

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

আরও পড়ুন  ঋণ খেলাপির দ্বায়ে নির্বাচন করতে পারবে না কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী

‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’ স্লোগানে বেলা ২টা ১০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। নয়াপল্টন থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কটি রূপ নেয় জনসমুদ্রে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রমিকরা লাল টুপি ও গেঞ্জি পরে যোগ দেন। শ্রমিকদের কণ্ঠে ধ্বনিত হয় ঐতিহাসিক স্লোগান—‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’। পাশাপাশি ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই’—এই দাবিও প্রতিনিয়ত উঠেছে সমাবেশজুড়ে।

সমাবেশে বক্তৃতাকালে তারেক রহমান আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্ধারিত হতে পারে। যারা ভোটে নির্বাচিত নয়, তারা শ্রমিকদের কথা শোনে না, ন্যায্য অধিকার দেয় না।”

জাতীয়তাবাদী শ্রমিক দল এই দিন তাদের ১২ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে জাতীয় নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের বিচার, সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার চালু, বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা পুনরায় চালু, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রমিক হত্যা ও নির্যাতনের বিচার, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন নিরাপত্তা নিশ্চিত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, বৈষম্যহীন পে-স্কেল ঘোষণা, কালাকানুন বাতিল এবং নিত্যপণ্যের দাম কমানো।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আয় বৈষম্যের এই সময়ে একটি গণতান্ত্রিক ও শ্রমিকবান্ধব সরকার ছাড়া কোনো সমাধান সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

শ্রমিকের দুঃখ-দুর্দশা তুলে ধরতে চাই জনগণের ভোটে নির্বাচিত সরকার: তারেক রহমান

আপডেট সময় ০৬:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “প্রান্তিক জনগোষ্ঠীর দুঃখ, দুর্দশা ও সম্ভাবনার কথাগুলো যেন রাষ্ট্রের কাছে সঠিকভাবে পৌঁছে—সে জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদ ও সরকার প্রয়োজন। কারণ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কথা শুনতে বাধ্য।”

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

আরও পড়ুন  চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা