ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 482

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি খাতে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এত দীর্ঘ ছুটি সত্ত্বেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা আসবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  ট্রাম্পের শুল্কনীতিতে বিপর্যস্ত মার্কিন অর্থনীতি, ছাঁটাই-ব্যয় সংকটে ব্যবসা খাত

তিনি বলেন, “ছুটি থাকলেও অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে থাকবে না। এখন ডিজিটাল যুগ। সিদ্ধান্ত নিতে বা কাজ চালিয়ে যেতে আর আগের মতো শারীরিক উপস্থিতির প্রয়োজন নেই। ঢাকায় অধিকাংশ উপদেষ্টা সদস্য অবস্থান করবেন এবং যারা বাইরে থাকবেন, তারাও ভার্চুয়ালি যুক্ত থাকবেন।”

ড. সালেহউদ্দিন জানান, ঈদের ছুটির সময়ে সচিবদের কেউ কেউ দেশের বাইরে গেলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো ব্যাঘাত ঘটবে না। প্রযুক্তির সহায়তায় এখন দ্রুত ও সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করা সম্ভব।

সভায় সরকারি ক্রয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্তও গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল আমদানির অনুমোদন। পাশাপাশি, সৌদি আরব ও দেশের অভ্যন্তরীণ বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্পট মার্কেট থেকে দুটি কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা জানান, দেশের খাদ্য নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থা সুনিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “যাতে ঈদের ছুটির মাঝেও দেশের জ্বালানি, কৃষি ও খাদ্য খাত স্বাভাবিক গতি বজায় রাখতে পারে সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

অর্থনীতির গতিশীলতা রক্ষায় সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং আধুনিক প্রযুক্তির সুফল কাজে লাগানোর ফলে, দীর্ঘ ছুটির মাঝেও দেশের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেন ড. সালেহউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

ঈদের ৯ দিনের ছুটি, তবুও স্থবির হবে না অর্থনীতি: ড. সালেহউদ্দিন

আপডেট সময় ০৪:২২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি খাতে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এত দীর্ঘ ছুটি সত্ত্বেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা আসবে না বলে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন  ভারত থেকে এলো ৬০ টন পেঁয়াজ