ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা প্রায় ৩০%

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 398

ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশে মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ তরুণ ভোটার হবে, যা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সম্প্রতি ইসির তৈরি বয়স ভিত্তিক ভোটার তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।

ইসি কর্মকর্তাদের মতে, এবার নতুন প্রায় চার কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ।

আরও পড়ুন  আগামী জুনে নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন অধ্যাপক ইউনূস

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৪৪ লাখ, এর মধ্যে ১৮ থেকে ২৯ বছর বয়সী ভোটারদের সংখ্যা ৩ কোটি ৫ লাখ। চলমান ভোটার তালিকা হালনাগাদ শেষে আরও প্রায় ৫৭ লাখ তরুণ ভোটার যুক্ত হবে, যার ফলে মোট তরুণ ভোটার সংখ্যা ৪ কোটির কাছাকাছি পৌঁছাবে।

বর্তমান ভোটার তালিকার মধ্যে ৩০ থেকে ৩৩ বছরের বয়সী ভোটার রয়েছেন ১ কোটি ৫১ হাজার, ৩৪ থেকে ৪১ বছরের মধ্যে ২ কোটি ৫৩ লাখ এবং ৪২ থেকে ৬০ বছর পর্যন্ত ৪ কোটি ভোটার রয়েছে। ৬০ বছরের উপরে ভোটার সংখ্যা ১ কোটি ৮৬ লাখ।

তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই-আগস্টে তরুণরা বাংলাদেশের জন্য একটি নতুন ইতিহাস গড়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে তারা ছিলেন সামনের সারিতে, এবং যারা নিহত বা আহত হয়েছেন, তাদের বেশিরভাগও তরুণ। ফলে আগামীতে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের পুনরুত্থান রোধে তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নতুন ভোটারের সংখ্যা বৃদ্ধির ফলে আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবে, তা নির্ভর করবে তাদের ভোটের ওপর। নির্বাচন কমিশন (ইসি) চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের জুলাইয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক মহলে ভোটের হিসাব-নিকাশ চলছে।

গত দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন, যেখানে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৭২০ এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩৬৯ জন। হিজড়া ভোটার সংখ্যা ছিল ৮৪৮। গত নির্বাচনে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছিল। তবে এবার ভোটার তালিকা হালনাগাদের পর প্রায় ১৩ কোটি ভোটার ভোট দিতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যার মধ্যে প্রায় ১ কোটি প্রবাসী ভোটারও রয়েছেন। তাদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ভোট গ্রহণের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা প্রায় ৩০%

আপডেট সময় ১০:১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশে মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ তরুণ ভোটার হবে, যা সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সম্প্রতি ইসির তৈরি বয়স ভিত্তিক ভোটার তালিকা থেকে এই তথ্য পাওয়া গেছে।

ইসি কর্মকর্তাদের মতে, এবার নতুন প্রায় চার কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, যা মোট ভোটারের প্রায় ৩০ শতাংশ।

আরও পড়ুন  গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চায় বিএনপি: প্রেসক্লাবে মির্জা ফখরুল