ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান যুদ্ধের পরিবেশগত মূল্য: দুই সপ্তাহেই ৫০ লাখ টন কার্বন নিঃসরণ জামালপুরে সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১ ঈদের খাবার: মোগল দরবার থেকে বাঙালির ঘরে ইরানের আত্মরক্ষার অধিকার আছে: জাতিসংঘ মনে হয় নির্বাচনের পর দেশের মালিকানা অনেকাংশেই মানুষ ফিরে পেয়েছে: অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গড়তে চাই প্রত্যাশিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রীর ঈদুল ফিতরের নামাজ আদায় ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান ইরান যুদ্ধে জড়িয়ে বিপাকে ট্রাম্প টিকটকার রাকিব হত্যার রহস্য উদ্ঘাটন, যেভাবে চলে কিলিং মিশন

পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • / 175

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার “ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে, যেখানে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি এ আলোচনাকে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেছেন।

গত বৃহস্পতিবার মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এই আলোচনা অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে।”

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি: স্বাক্ষরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখছেন। তিনি অভিযোগ করেছেন, পুতিন কৌশলগতভাবে আলোচনাকে বিলম্বিত করে যুদ্ধ চালিয়ে যেতে চান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও পুতিনের উদ্দেশ্য নিয়ে সতর্ক করেছেন, বলেন, “রাশিয়াকে যুদ্ধবিরতির নামে ছলচাতুরী করতে দেওয়া যাবে না।”

গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এখনো এ বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত নেয়নি। বৃহস্পতিবার পুতিন জানান, যুদ্ধবিরতির ধারণা তিনি সমর্থন করেন, তবে কিছু “জটিলতা” রয়েছে। পাশাপাশি তিনি বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেছেন, যা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়। জেলেনস্কি পুতিনের এই অবস্থানকে “ছলনা” হিসেবে বর্ণনা করেছেন।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একাধিক পোস্টে লেখেন, “পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ এতে তিনি সব হারাবেন। তাই তিনি শান্তি আলোচনাকে কঠিন শর্ত দিয়ে ধ্বংস করতে চান।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা ঠান্ডা যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংঘাত সৃষ্টি করে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হতে থাকে এবং ইতোমধ্যে প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে।

ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি দীর্ঘমেয়াদি যুদ্ধ চান না এবং দ্রুতই এই সংঘাতের অবসান দেখতে চান। তবে প্রশ্ন থেকে যায়, যুদ্ধবিরতি উদ্যোগ কি সত্যিই শান্তির ইঙ্গিত, নাকি নতুন রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ?

নিউজটি শেয়ার করুন

পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: ট্রাম্প

আপডেট সময় ১০:৫৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার “ভালো ও ফলপ্রসূ” আলোচনা হয়েছে, যেখানে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। তিনি এ আলোচনাকে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেছেন।

গত বৃহস্পতিবার মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে বৈঠকের পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “এই আলোচনা অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর খুব ভালো সুযোগ এনে দিয়েছে।”

আরও পড়ুন  মার্কিন শিক্ষা বিভাগ বিলুপ্তির পথে, ট্রাম্পের সিদ্ধান্তে বিতর্ক