ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৬ দিনে প্রাণ হারাল ১৬৬ শিশু ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কারের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিসে বাংলাদেশের স্বর্ণজয় সংসদ থেকে বিরোধী দলের আবারও ওয়াকআউট: ‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, আবেদন শেষ ১০ এপ্রিল পুলিশে ২৭০৩ কনস্টেবল নিয়োগ: জেলাভিত্তিক তালিকা প্রকাশ ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ হাজারের বেশি পাম্পে তেল নেওয়া নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩ সেনা কর্মকর্তা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: দেশবাসীকে সেনাবাহিনীর সতর্কবার্তা হরমুজ প্রণালিতে ইরানের নতুন রুট ঘোষণা; অমান্য করলেই ধ্বংসের হুঁশিয়ারি

বিদেশি সাংবাদিকদের জন্য বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি স্বচ্ছ ও উন্মুক্ত: রাষ্ট্রদূত মুশফিক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 222

ছবি সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এক অনাড়ম্বর সংবর্ধনায় বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এক সময় বিদেশি সাংবাদিকদের জন্য বাংলাদেশ ছিল প্রায় নিষিদ্ধ, কিন্তু বর্তমান সরকারের অধীনে পরিস্থিতি অনেক বদলেছে। এখন বাংলাদেশ উন্মুক্ত ও অবাধ।’’

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে সরকার আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছে, যাতে তারা প্রকৃত পরিস্থিতি অনুধাবন করতে পারেন। মেক্সিকো সিটির বাংলাদেশ হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার প্রধান গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিবিসির উইল গ্র‍্যান্ট, গার্ডিয়ানের টমাস গ্রাহাম, ওয়াল স্ট্রিট জার্নালের হোসে ডে কর্দোভা, ব্লুমবার্গ নিউজের ক‍্যারোলিনা মিলান ও এপি’র ক‍্যাটেরিনা মরবিয়াতো।

আরও পড়ুন  পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন

মতবিনিময়কালে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের জনগণ দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে এক যুগান্তকারী আন্দোলন গড়ে তুলেছে, যার নেতৃত্বে ছিল ছাত্রসমাজ। এ সংগ্রামে শত শত প্রাণ হারাতে হয়েছে।’’

এছাড়াও, তিনি বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের বিষয়ে জানান। ‘‘এ বছর বা আগামী বছরের শুরুতে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকার কাজ করছে,’’ বলেন তিনি।

মেক্সিকোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছরের পূর্তি উপলক্ষে, রাষ্ট্রদূত উল্লেখ করেন, ‘‘এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, এবং দুটি দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে।’’
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিদেশি সাংবাদিকদের জন্য বাংলাদেশ এখন আগের চেয়ে বেশি স্বচ্ছ ও উন্মুক্ত: রাষ্ট্রদূত মুশফিক

আপডেট সময় ০২:৩২:০৮ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এক অনাড়ম্বর সংবর্ধনায় বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, ‘‘এক সময় বিদেশি সাংবাদিকদের জন্য বাংলাদেশ ছিল প্রায় নিষিদ্ধ, কিন্তু বর্তমান সরকারের অধীনে পরিস্থিতি অনেক বদলেছে। এখন বাংলাদেশ উন্মুক্ত ও অবাধ।’’

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসের নেতৃত্বে সরকার আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছে, যাতে তারা প্রকৃত পরিস্থিতি অনুধাবন করতে পারেন। মেক্সিকো সিটির বাংলাদেশ হাউসে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও লাতিন আমেরিকার প্রধান গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিবিসির উইল গ্র‍্যান্ট, গার্ডিয়ানের টমাস গ্রাহাম, ওয়াল স্ট্রিট জার্নালের হোসে ডে কর্দোভা, ব্লুমবার্গ নিউজের ক‍্যারোলিনা মিলান ও এপি’র ক‍্যাটেরিনা মরবিয়াতো।

আরও পড়ুন  বাংলাদেশে সেবা প্রদানের অনুমোদন পেল স্টারলিংক - চালু হচ্ছে আকাশপথে ইন্টারনেট সেবার নতুন দিগন্ত 