ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বিগত দুই সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী পল্লবীতে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন হত্যা: ঘাতক অটোরিকশা চালক গ্রেপ্তার রোহিঙ্গা সংকটের কার্যকর সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান থালাপতি বিজয়ের বিরুদ্ধে চেন্নাই পুলিশের মামলা বিসিএস ক্যাডার, প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী; এক নজরে সালাহউদ্দিন আহমদ ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে সম্মত হয়েছে: দাবি ট্রাম্পের সংসার সুখের করতে স্বামীকে কৃতজ্ঞতা জানানোর দিন আজ খুলনা পুলিশ লাইনে কনস্টেবলের রহস্যজনক আত্মহত্যা জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে জাতীয় কমিটি শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার

রাজধানীতে ছিনতাই রোধে কঠোর অভিযান, দ্রুতই নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি : আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 269

ছবি সংগৃহীত

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় বিজয় সরণিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই জনসাধারণ এর সুফল অনুভব করবেন।”

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, “যেসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে, সেখানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুন  আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা। এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন তাঁরা।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইতোমধ্যে ৬৫টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চিহ্নিত অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “গত কয়েক দিনে অপরাধ বেড়েছে, তবে তা নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জনগণের সহযোগিতা অপরিহার্য।”

সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “কোনো সমাজ বা দেশ অপরাধমুক্ত নয়। তবে অপরাধ যেন জনগণের আতঙ্কের কারণ না হয়, সেটাই সরকারের লক্ষ্য।” তিনি আরও বলেন, “রাজনৈতিক কারণ হোক বা ব্যক্তিগত স্বার্থ, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার যে কোনো চেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে।”

অপরাধ দমনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা চললেও, ছিনতাই প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনগণকে নিজ নিজ এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়।

এদিকে, রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ছিনতাই রোধে কঠোর অভিযান, দ্রুতই নিয়ন্ত্রণে আসবে পরিস্থিতি : আসিফ মাহমুদ

আপডেট সময় ১০:৫০:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় বিজয় সরণিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিগগিরই জনসাধারণ এর সুফল অনুভব করবেন।”

সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, “যেসব এলাকায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে, সেখানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আরও পড়ুন  সব শ্রেণির মানুষের রক্ত-ঘামে জুলাই বিপ্লবের সাফল্য: আসিফ মাহমুদ