ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
দিল্লিতে জরাজীর্ণ ভবন সংস্কার করে চলছিল ছাত্রাবাস দক্ষিণ আফ্রিকা সফরে লাবুশেনে আস্থা রেখেই টেস্ট দল ঘোষণা দিল অস্ট্রেলিয়া নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়ে হরমুজের বাইরেও নতুন সীমানা ঘোষণা করছে ইরান মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ এশিয়া কাপ, ফুটবল ও টেনিস, আজ টিভিতে যত খেলা জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’, অভিযোগ রুশ পররাষ্ট্রমন্ত্রীর ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে বিধ্বস্ত করে বার্সার বড় জয় ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, ফিরছে ইয়াবা-আইস অবসরপ্রাপ্ত ১৪৭ ইউপি সচিবের বকেয়া আনুতোষিক পরিশোধের নির্দেশ

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 489

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এখনো এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি।

তিনি বলেছেন, এমন তো অনেক কিছুই শোনা যায়। তবে আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।

আরও পড়ুন  আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

আজ শনিবার বেসরকারি একটি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে এসব কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছেই যে, আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হবো সেটা তো আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হবো সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে, নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।

তিনি আরো বলেন, নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব।

সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।

নিউজটি শেয়ার করুন

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

আপডেট সময় ০৬:৫৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এখনো এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি।

তিনি বলেছেন, এমন তো অনেক কিছুই শোনা যায়। তবে আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।

আরও পড়ুন  ভারতের বিধিনিষেধে আমাদের আত্মনির্ভরতার নতুন দুয়ার খুলছে: আসিফ মাহমুদ