ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী বলিভিয়া: আন্দেসের হৃদয়ে লুকানো বৈচিত্র্যময় দেশ

সোমবার দেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা, মঙ্গলবার লংমার্চ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 125

ছবি সংগৃহীত

চিকিৎসকদের সংগঠন ‘ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন।

সংগঠনটি জানিয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না, চিকিৎসকদের সুরক্ষায় আইন পাশসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে। এছাড়া মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট অভিমুখে লংমার্চ কর্মসূচিও পালন করবে তারা।

আরও পড়ুন  আজ বিকেলে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চলতি মাসের শুরুতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা দশম গ্রেডে নিয়োগ ও নতুন পদ সৃষ্টির দাবিতে বিক্ষোভ করে, যা সরকারের আশ্বাসে আপাতত স্থগিত রয়েছে। এবার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এবং ঢাকা মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীরা ‘সাধারণ মেডিকেল শিক্ষার্থী’ ব্যানারে বিক্ষোভ করে। তারা সরকারের প্রতি পাঁচ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানায়।

পাঁচ দফা দাবিসমূহ:

১. ডাক্তার পদবি সংক্রান্ত রিট প্রত্যাহার এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের বিএমডিসি রেজিস্ট্রেশন বন্ধ করা।
২. উন্নত বিশ্বমানের ওটিসি ড্রাগ আপডেট করা এবং রেজিস্টার্ড চিকিৎসকের প্রেস্ক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি নিষিদ্ধ করা।
৩. স্বাস্থ্যখাতে সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন এবং বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করা।
৪. মানহীন মেডিকেল কলেজ ও ম্যাটস প্রতিষ্ঠান বন্ধ করা এবং ম্যাটস শিক্ষার্থীদের প্যারামেডিকস হিসেবে পদায়ন করা।
৫. চিকিৎসকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে হামলার পর সরকার ৭ দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ৭ মাস পেরিয়ে গেলেও আইনটি কার্যকর হয়নি, যা চিকিৎসকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

সোমবার দেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ ঘোষণা, মঙ্গলবার লংমার্চ

আপডেট সময় ১০:২৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

চিকিৎসকদের সংগঠন ‘ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস’ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে এই তথ্য নিশ্চিত করেন।

সংগঠনটি জানিয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না, চিকিৎসকদের সুরক্ষায় আইন পাশসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হবে। এছাড়া মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্ট অভিমুখে লংমার্চ কর্মসূচিও পালন করবে তারা।

আরও পড়ুন  রমনা বটমূলে বোমা হামলা: ডেথ রেফারেন্স ও আপিলের রায় আংশিক ঘোষণা, পূর্ণাঙ্গ রায় ১৩ মে