ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস
স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কোনো রাজনৈতিক দলের জন্য বেআইনি কাজ করবে না, পুলিশের দায়িত্ব অপরিচ্ছন্ন রাজনীতির বাইরে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 440

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, বাংলাদেশ পুলিশ কখনো কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক হবে না। তারা কখনোই কোন দলের অযৌক্তিক নির্দেশনা অনুসরণ করে বেআইনি কাজ করবে না, বরং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব বজায় রাখবে।

রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ অনুষ্ঠিত সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের একজন বিশ্বস্ত কর্মচারী, যারা শুধুমাত্র প্রজাতন্ত্রের আইন মেনে চলে এবং নাগরিকদের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে।

আরও পড়ুন  মিয়ানমার পণ্য আমদানি করতে সরকারের পাশাপাশি আরাকান আর্মিকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এদিনের কুচকাওয়াজে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের তিনজন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, এক বছরের কঠোর মৌলিক প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা এখন হয়ে উঠেছেন দক্ষ, মেধাবী এবং চৌকস পুলিশ অফিসার। তাঁরা মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায় এবং জনগণের সেবায় নিয়োজিত হবেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থী হিসেবে পুরস্কৃতদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা।

এদিনের সমাপনী কুচকাওয়াজ ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং ঐতিহ্যবাহী, যা প্রশিক্ষণার্থীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল হিসেবে উপস্থাপিত হয়।

নিউজটি শেয়ার করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা

পুলিশ কোনো রাজনৈতিক দলের জন্য বেআইনি কাজ করবে না, পুলিশের দায়িত্ব অপরিচ্ছন্ন রাজনীতির বাইরে

আপডেট সময় ০৭:৪৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অবসরপ্রাপ্ত) বলেছেন, বাংলাদেশ পুলিশ কখনো কোনো রাজনৈতিক দলের তল্পিবাহক হবে না। তারা কখনোই কোন দলের অযৌক্তিক নির্দেশনা অনুসরণ করে বেআইনি কাজ করবে না, বরং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব বজায় রাখবে।

রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে আজ অনুষ্ঠিত সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিস) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের একজন বিশ্বস্ত কর্মচারী, যারা শুধুমাত্র প্রজাতন্ত্রের আইন মেনে চলে এবং নাগরিকদের সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে।

আরও পড়ুন  গোয়েন্দা তথ্য ছিল, কিন্তু এমন ব্যাপকতা ধারণা করা যায়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা”