ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২

মিয়ানমার পণ্য আমদানি করতে সরকারের পাশাপাশি আরাকান আর্মিকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 441

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়ে এবং নাফ নদী সীমান্ত অতিক্রমে আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় বাংলাদেশকে মিয়ানমার সরকার ও উভয়পক্ষের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখতে হচ্ছে। এটি একটি বড় সমস্যা, তবে সরকার এর সমাধানে কাজ করছে।

শনিবার (১ মার্চ) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  মাদক পাচারের নতুন কৌশল প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সঙ্কট নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে কক্সবাজারে অপহরণের ঘটনা বাড়ছে। ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে কিছু রোহিঙ্গা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছে। তাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরত পাঠানো যাবে, ততই আমাদের জন্য ভালো। তাদের কারণে সমস্যা আরও বেড়ে যাচ্ছে, তাই সরকার দ্রুত তাদের ফেরত পাঠানোর চেষ্টা করছে।”

এছাড়া, সভায় সাংবাদিকদের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে বিতর্কিত ভূমিকার কারণে দ্রুত প্রত্যাহারের নির্দেশ দেন তিনি।

এসময় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এবং কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার পণ্য আমদানি করতে সরকারের পাশাপাশি আরাকান আর্মিকে ট্যাক্স পরিশোধ করতে হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫