ঢাকা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার
জাতীয়

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, প্রশাসনে ফের বড় রদবদল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 362

ছবি সংগৃহীত

পুলিশ প্রশাসনে ফের বড় রদবদল। এবার চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া এবং এনডিসি ও আমেনা বেগম।

আরও পড়ুন  চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তাকে বদলি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী অবসরকালীন সকল সুবিধা পাবেন এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

সাম্প্রতিক সময়ে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় এটি আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর আগে বিতর্কিত শেষ তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা তিন সচিবসহ ২২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনে নানান আলোচনা চলছে। কেউ বলছেন, এটি সরকারের নিয়মিত শুদ্ধি অভিযান, আবার কেউ মনে করছেন, প্রশাসনের গতিশীলতা বাড়াতে নতুন নেতৃত্বকে সুযোগ করে দিতেই এই পরিবর্তন।

বিশেষজ্ঞদের মতে, পুলিশের শীর্ষ পদে এ ধরনের রদবদল আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি ও উন্নত ব্যবস্থাপনার সুযোগ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, তাদের স্থলে আসা নতুন কর্মকর্তারা কতটা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

সরকারি প্রশাসনে পরিবর্তনের এই ধারা কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি শুধুই সময়ের প্রয়োজনে নেওয়া সিদ্ধান্ত—তা নিয়ে কৌতূহলী দেশবাসী।

নিউজটি শেয়ার করুন

জাতীয়

চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর, প্রশাসনে ফের বড় রদবদল

আপডেট সময় ০৩:৩৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫