ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
প্রেস সচিব

জুলাই আন্দোলনের ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য শক্তিশালী জবাব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 360

ছবি সংগৃহীত

বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তবে এই আন্দোলনের সত্যিকারের ইতিহাসই তাদের জন্য উপযুক্ত জবাব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার অসত্য প্রচারণার বিরুদ্ধে এক একটি চপেটাঘাত।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  প্রত্যন্ত গ্রামেও ছিল আয়নাঘর, সব উদ্ঘাটন করা হবে: প্রেস সচিব

শফিকুল আলম আরও বলেন, নব্বইয়ের গণআন্দোলনের তুলনায় জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। শাহবাগ আন্দোলনেও নারীদের ভূমিকা ছিল অনন্য। “একটি সময় ছিল, যখন আন্দোলনে নারীদের উপস্থিতি তুলনামূলক কম দেখা যেত। কিন্তু জুলাই আন্দোলনে তার চিত্র পুরোপুরি ভিন্ন। নারীরা এখানে নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে লড়াই করেছে। যা অভূতপূর্ব!”

তিনি বলেন, ঢাকার বাইরেও এই আন্দোলনের ঢেউ লেগেছিল, যা অনেকেই অস্বীকার করার চেষ্টা করেন। কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে পাওয়া প্রামাণ্য চিত্রই প্রমাণ করে যে, দেশের প্রতিটি প্রান্ত থেকেই মানুষ এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি জুবায়ের রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল। পরে বিদায়ী কমিটির সদস্য ও অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নতুন কমিটিকে বরণ করে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

প্রেস সচিব

জুলাই আন্দোলনের ডকুমেন্টারি ভারতীয় মিডিয়ার জন্য শক্তিশালী জবাব

আপডেট সময় ১০:৫৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভারতীয় গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, তবে এই আন্দোলনের সত্যিকারের ইতিহাসই তাদের জন্য উপযুক্ত জবাব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার অসত্য প্রচারণার বিরুদ্ধে এক একটি চপেটাঘাত।”

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শন শেষে প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  গণমাধ্যমে স্বৈরাচারের সুরে সব বয়ান লিপিবদ্ধ হচ্ছে