ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 382

ছবি সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটি অন্তর্বর্তী সরকারকে এক মাসের মধ্যে এই দাবি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, ইসরাইল থেকে অবৈধভাবে কেনা পেগাসাস সফটওয়্যার ব্যবহারের বিরুদ্ধে সরকারের ঘোষণা প্রদানও দাবি করেছে তারা।

আরও পড়ুন  বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের নতুন মিশন চালু: প্রেস উইং

(শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব দাবি জানানো হয়।

দলটির রাজনৈতিক প্রধান মো. আনিছুর রহমান বলেন, ১৯ জানুয়ারি গাজা যুদ্ধ বিরতি চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৭৮ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বর্তমানে গাজাকে দখল করে অবৈধ রাষ্ট্র ইসরায়েল এর অন্তর্ভুক্ত করার পাঁয়তারা চলছে।
তিনি আরো বলেন, “এ অবস্থায় বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। তাই এক মাসের মধ্যে বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করা উচিত।”

তিনি অভিযোগ করেন, গাজাকে দখল করতে ফিলিস্তিনি জনগণকে মিশর, জর্ডান, সৌদি আরবে বিতাড়িত করার কথা বলা হচ্ছে, যা স্পষ্টভাবে জাতিগত নিধনের পদক্ষেপ। আনিছুর রহমান আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলের এই জাতিগত নিধন পরিকল্পনা রুখে দিতে হবে।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন বলেন, “আমরা এক নিষ্ঠুর ভারতীয় দালাল শেখ হাসিনার অধীনে ছিলাম। তার পতনের আগ পর্যন্ত দেশের মুসলমানরা ভয় পেত, মসজিদে যেতে চিন্তা করত। কিন্তু সেই ভয় এখন কেটে গেছে।”
তিনি বলেন, শেখ হাসিনার পতনকে কেন্দ্র করে দুই হাজারের অধিক মানুষ জীবন হারিয়েছেন, তবে এখনও তাদের স্বপ্ন পূর্ণ হয়নি।
তিনি অভিযোগ করেন,পতিত শেখ হাসিনা ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার কিনেছিলেন, যা এখনও বন্ধ হয়নি, এবং এটি বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

তিনি আরও বলেন, “আমরা আশা করছি, ড. মুহাম্মদ ইউনূস আমাদের হারানো গৌরব ফিরিয়ে দেবেন এবং পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করবেন।”

দলটির যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, “ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে গাজা যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করে গাজা দখল করার নীলনকশা করেছেন। তবে ফিলিস্তিনিরা গাজাতেই থাকবে এবং ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ।”

সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য সচিব আবদুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি

আপডেট সময় ১২:৩২:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। সংগঠনটি অন্তর্বর্তী সরকারকে এক মাসের মধ্যে এই দাবি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, ইসরাইল থেকে অবৈধভাবে কেনা পেগাসাস সফটওয়্যার ব্যবহারের বিরুদ্ধে সরকারের ঘোষণা প্রদানও দাবি করেছে তারা।

আরও পড়ুন  বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন