ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
জনস্বার্থের প্রকল্পে নতুন অর্থের উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার

প্রতিশোধ নয়, শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান প্রধান উপদেষ্টার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 464

ছবি: সংগৃহীত

প্রতিশোধের চক্র ভেঙে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা সবাই এই দেশের সন্তান, এখানে প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়।”

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশব্যাপী চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, অভিবাসন ইস্যু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  এসএসএফকে কাজ করতে হবে সব দলমতের ঊর্ধ্বে থেকে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা জানান, দেশে স্থিতিশীলতা আনতে একটি ঐকমত্য কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া হবে। তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রতিষ্ঠার পর তারা জুলাই সনদে স্বাক্ষর করবে।

বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন জোর দিয়ে বলেন, “বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি।” এসময় তিনি সাম্প্রতিক নিরাপত্তা বাহিনীর “অপারেশন ডেভিল হান্ট” সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান।

প্রধান উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে যেকোনো অভিযান পরিচালনার সময় মানবাধিকার সম্পূর্ণরূপে রক্ষা করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায়, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সহায়তা এই সংকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এছাড়া, বিশ্বের অন্যতম স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির কার্যক্রমে মার্কিন সহায়তা স্থগিতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ইউনূস বলেন, “আইসিডিডিআরবি বাংলাদেশসহ বিভিন্ন দেশে কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সময়ে মার্কিন সহায়তা বন্ধ হলে জনস্বাস্থ্য সংকট দেখা দিতে পারে।”

তিনি আরও বলেন, “এটি পুনর্গঠন ও সংস্কারের সময়। এখন কোনো কিছু বন্ধ করার উপযুক্ত সময় নয়, বরং একসঙ্গে কাজ করার সময়।”

নিউজটি শেয়ার করুন

প্রতিশোধ নয়, শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট সময় ১১:১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

প্রতিশোধের চক্র ভেঙে জাতীয় ঐক্য ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “আমরা সবাই এই দেশের সন্তান, এখানে প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়।”

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে দেশব্যাপী চলমান সংস্কার, রোহিঙ্গা সংকট, অভিবাসন ইস্যু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ইউনূস