ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ নাইজেরিয়ায় তেল চুরির ভয়াবহ পরিণতি, নিহত ৪৩ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 2647

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে; যা স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।’

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রাক্-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। সভায় পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন।

বাহারুল আলম বলেন, ‘নির্বাচনকালীন সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।’

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।

এ ছাড়া সভায় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, র‍্যাবসহ চট্টগ্রাম বিভাগের আওতাধীন ২৯টি ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পদবির মোট ৪৫৮ জন অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

এর আগে সভায় পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স সদস্যরা নির্বাচনকালীন বাস্তব চ্যালেঞ্জ তুলে ধরে বিভিন্ন দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। এর মধ্যে ছিল দ্বীপ থানাসমূহের জন্য স্পিড বোট সরবরাহ, মোটরসাইকেল ক্রয়ের জন্য ঋণ সুবিধা, দ্বীপ ভাতা চালু ও বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্তদের সরকারি সুবিধা বৃদ্ধি।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

আপডেট সময় ০১:৩১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে; যা স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এতে জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।’

শনিবার (২৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসের সিভিক সেন্টারে নির্বাচন উপলক্ষে আয়োজিত এক প্রাক্-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি। সভায় পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অংশ নেন।

বাহারুল আলম বলেন, ‘নির্বাচনকালীন সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।’

আরও পড়ুন  জনগণের বিরুদ্ধে পুলিশকে দাঁড় না করানোর আহ্বান