ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়েছে: জ্বালানিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে হামলার ঘটনাও ঘটে বলে জানান তিনি।

এ সময় দেশে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ১০ থেকে ১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুন  লিবিয়া থেকে দেশে ফিরলেন অবৈধভাবে আটকে পড়া ১৭৬ বাংলাদেশি নাগরিক

মন্ত্রী জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে।

এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়েছে: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০৩:৩৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে হামলার ঘটনাও ঘটে বলে জানান তিনি।

এ সময় দেশে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ১০ থেকে ১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

আরও পড়ুন  গ্রেপ্তার আতঙ্কে নিউইয়র্কে লুকিয়ে অবৈধ বাংলাদেশিরা, জনশূন্য বাঙালি রেস্টুরেন্ট