ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ ‘র’ প্রধানের বাংলাদেশ সফরের বিষয়টি নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান আলিয়া মাদ্রাসায় সহাবস্থানে একমত ছাত্রদল-শিবির শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সংসদে প্রস্তুতিমূলক সভা ভূমিকম্পে লণ্ডভণ্ড সবকিছু, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক গ্রামের সবাই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে বিশ্ব, দেখা যাবে যেসব দেশে কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত বেড়ে ১৩২ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 21

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ ও আন্দোলনের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেসব আলোচনা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

আরও পড়ুন  জুলাই শহীদদের আত্মত্যাগই হবে আগামীর বাংলাদেশ রুপরেখা : ড. ইউনূস

তিনি বলেন, উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে সেসব সমস্যা সমাধান করা হয়েছে।

দর্শনার্থীদের অতিরিক্ত চাপকে ব্যবস্থাপনায় সমস্যার মূল কারণ হিসেবে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। উদ্বোধনের পর বিপুলসংখ্যক মানুষ সেখানে ভিড় করায় ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল।

জাহেদ উর রহমান বলেন, বর্তমানে জাদুঘরের ব্যবস্থাপনা অনেকটা গুছিয়ে আনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনে মানুষের আত্মত্যাগ ও এর তাৎপর্য তুলে ধরতে সরকারি উদ্যোগে স্কুলশিক্ষার্থীদের নিয়মিত জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর

আপডেট সময় ০৩:৩০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ ও আন্দোলনের তাৎপর্য শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘরসহ অন্যান্য জাদুঘরেও বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সেসব আলোচনা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে বলে মন্তব্য করেন জাহেদ উর রহমান।

আরও পড়ুন  রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস