ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / 41

ছবি সংগৃহীত

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে হাজির হন বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২ আগস্ট সকাল ৯টার দিকে কাঁঠালবাগানের আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার

নিহতরা হলেন রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৫)। ঘটনাস্থলে রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে স্ত্রী রাত্রির সঙ্গে শিপনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে আঘাত করার অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই থানায় এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, রাত্রির সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছিল। তবে বিচ্ছেদের পরও তারা একই বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

স্ত্রী ও শাশুড়িকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ

আপডেট সময় ০৩:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেই কলাবাগান থানায় গিয়ে হাজির হন বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২ আগস্ট সকাল ৯টার দিকে কাঁঠালবাগানের আল আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে মেরে মাটিচাপা