ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / 94

ছবি সংগৃহীত

‎
‎চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারের সব ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে ত্রাণ বিতরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
‎
‎শুক্রবার, ১৭ জুলাই সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‎
‎অর্থমন্ত্রী জানান, চট্টগ্রাম জেলায় বর্তমানে প্রায় সাত লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। এরই মধ্যে ৭৫ হাজার পরিবারের মধ্যে চাল, ডাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎তিনি বলেন, ত্রাণ কার্যক্রমের পরপরই পুনর্বাসনের কাজ শুরু হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজন অনুযায়ী বীজ, সারসহ অন্যান্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বন্যা-পরবর্তী সময়ে সম্ভাব্য রোগব্যাধি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবার প্রস্তুতি সম্পন্ন রয়েছে।
‎
‎আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “যতক্ষণ পুনর্বাসন কাজ শেষ না হবে, ততক্ষণ সরকারের পক্ষ থেকে সব কার্যক্রম চলমান থাকবে।”
‎
‎এদিন সকালে অর্থমন্ত্রী পতেঙ্গার মাইঝপাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলসংলগ্ন এলাকা, হাদীপাড়া এবং খেজুরতলীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
‎
‎ত্রাণ বিতরণ কর্মসূচিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।
‎
‎পরে অর্থমন্ত্রী চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী, সাতকানিয়ার নলুয়া, লোহাগাড়ার আধুনগর এবং বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।
‎

আরও পড়ুন  ফিলিস্তিনিদের পুনর্বাসনে রাজি নয় জর্ডান ও মিশর

নিউজটি শেয়ার করুন

‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৩:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬