ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
শিরোনাম :
‎প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ বৈঠক, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষা সাংসদ পদ ছেড়ে বিজেপি নেতার বাসায় কোয়েল? নতুন জল্পনা ‎চেকের মামলায় সালমান এফ রহমানের জামিন ‎কালেমার পতাকা নিয়ে উগ্রবাদী তৎপরতার প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ‎বন্ধুকে বাঁচাতে গিয়ে নরসিংদীতে চার মাদ্রাসাছাত্রীর ডুবে মৃত্যু রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অসুস্থ মির্জা ফখরুল শহীদ জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার সরকারি-বিরোধীদল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক, প্রধানমন্ত্রীর নির্দেশনা

অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের জন্য স্কলারশিপ চালুরও ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে নতুন স্কুল ড্রেস এবং মিডডে মিল কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বুধবার, ১৫ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে মেয়েদের শিক্ষাব্যবস্থাকে বিনামূল্যে করেছিলেন। সেই ধারাবাহিকতায় সরকার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক পর্যায়ে যেভাবে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, একইভাবে উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে।

আরও পড়ুন  মানসম্মত শিক্ষা ও ভাষাচর্চায় গুরুত্ব: গণমাধ্যমের ভাষা বিকৃত নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রীর উদ্বেগ

তিনি জানান, সরকার পর্যায়ক্রমে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দেবে। পাশাপাশি মিডডে মিল কর্মসূচির উন্নয়নে কাজ চলছে, যাতে শিক্ষার্থীরা আরও পুষ্টিকর খাবার পায়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের। তিনি আহ্বান জানান, শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা মানুষ, প্রাণী বা প্রকৃতির প্রতি নিষ্ঠুর না হয়। তার ভাষায়, মানবিক বাংলাদেশ গড়তে মানবিক নাগরিক প্রয়োজন এবং সেই ভিত্তি তৈরি হবে প্রাথমিক শিক্ষার মাধ্যমেই।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা অংশ নেয়।

এ সময় বিভিন্ন ধাপের প্রতিযোগিতায় নির্বাচিত সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মোবাইল শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়ক’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী এসব আয়োজন উপভোগ করেন এবং শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রতি প্রতি বছর বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, গাছের সঙ্গে যেমন পরিবেশ সমৃদ্ধ হবে, তেমনি শিশুরাও বড় হয়ে উঠবে এবং প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

অনুষ্ঠান শেষে ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির আওতায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্থাপিত স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি একটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। স্টল পরিদর্শনের সময় শিক্ষার্থীদের নিজেদের বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ছোট ছোট কাজের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

অনার্স পর্যন্ত মেয়েদের ফ্রি শিক্ষার পরিকল্পনা প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের জন্য স্কলারশিপ চালুরও ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পর্যায়ক্রমে নতুন স্কুল ড্রেস এবং মিডডে মিল কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বুধবার, ১৫ জুলাই সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দায়িত্বে থাকাকালে মেয়েদের শিক্ষাব্যবস্থাকে বিনামূল্যে করেছিলেন। সেই ধারাবাহিকতায় সরকার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে প্রাথমিক পর্যায়ে যেভাবে স্টাইপেন্ড দেওয়া হচ্ছে, একইভাবে উচ্চশিক্ষায় ভালো ফল করা ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হবে।

আরও পড়ুন  শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো কাজ শিক্ষার্থীদের করা উচিত নয়: শিক্ষা উপদেষ্টা