ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে প্রধানমন্ত্রীর স্মৃতি স্মারক প্রদান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 59

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহতদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এ স্মারক প্রদান করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। একই সময়ে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

আরও পড়ুন  জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য মাসিক ভাতা ও আজীবন চিকিৎসা সুবিধা ঘোষণা

অনুষ্ঠানের সঞ্চালক জানান, এদিন প্রতীকীভাবে কয়েকজন প্রতিনিধি স্মৃতি স্মারক গ্রহণ করেছেন। তবে জুলাই আন্দোলনের সব শহীদ পরিবার এবং আহতদের জন্য পৃথকভাবে স্মৃতি স্মারক সংরক্ষণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো সংশ্লিষ্ট প্রত্যেক পরিবার ও আহতদের কাছে পৌঁছে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এবং ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে প্রধানমন্ত্রীর স্মৃতি স্মারক প্রদান

আপডেট সময় ০৪:১৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহতদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ পরিবার এবং আহতদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে এ স্মারক প্রদান করা হয়।

শনিবার (৪ জুলাই) সকাল সোয়া ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন। একই সময়ে শহীদ সেলিমের ভাই উজ্জ্বল হোসেন, জুলাই আন্দোলনে আহত আল মিরাজ এবং জুলাই যোদ্ধা মোহাম্মদ আমিনুল ইসলাম ইমনও প্রধানমন্ত্রীর হাত থেকে স্মৃতি স্মারক গ্রহণ করেন।

আরও পড়ুন  শহীদের আত্মত্যাগ কাজে লাগিয়ে রাষ্ট্র বিনির্মাণে ঐক্যের ডাক ড. আলী রীয়াজের