ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
বঙ্গোপসাগরে পাথরঘাটার ট্রলার ডুবি, ৫ জেলে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটে স্বস্তি, মিলছে ১০টি নতুন বাস নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, সিএমজেএফের নিন্দা ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর এসব হাসপাতাল কীভাবে অনুমোদন পায় সিডিএ চেয়ারম্যানের প্রশ্ন আমাদের নজরুল তারেক রহমান: চিফ হুইপ বাংলাদেশের সঙ্গে খেলতে ব্রাজিলের একগুচ্ছ শর্ত নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশে বাধা নেই: আইনমন্ত্রী সংঘবদ্ধ ধর্ষণ মামলা মিথ্যা প্রমাণিত, নারীর বিরুদ্ধে মামলার নির্দেশ

উদ্বোধনের তিন বছর পরও বন্ধ ঝালকাঠির ২৫০ শয্যার হাসপাতাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 62

ছবি: সংগৃহীত

নির্মাণকাজ শেষ ও আনুষ্ঠানিক উদ্বোধনের তিন বছর পার হয়ে গেলেও ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি এখনো চালু করা সম্ভব হয়নি। এই হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে শনিবার (৪ জুলাই) সকালে হাসপাতালের সামনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি ফরিদুল হক এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। বক্তারা অভিযোগ করে বলেন, হাসপাতালটির নির্মাণকাজ দীর্ঘদিন আগেই শেষ হলেও সেটি চালু না হওয়ায় জেলার সাধারণ মানুষ প্রত্যাশিত ও আধুনিক স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। একই সময়ে দেশের বিভিন্ন জেলায় ২৫০ শয্যার হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হলেও ঝালকাঠিতে তা আলোর মুখ দেখেনি।

জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন অচলাবস্থা তৈরি হয়েছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঝালকাঠি ২৫০ শয্যা বিশিষ্ট এই সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে তৎকালীন সংসদ সদস্য নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রায় তিন বছর সময় কেটে গেলেও হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম এখনো শুরু করা যায়নি। এর ফলে জেলার কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র অসন্তোষ বিরাজ করছে। মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় গাজার শেষ হাসপাতাল ধ্বংস, নিহত ৩৭ জন

নিউজটি শেয়ার করুন

উদ্বোধনের তিন বছর পরও বন্ধ ঝালকাঠির ২৫০ শয্যার হাসপাতাল

আপডেট সময় ১২:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

নির্মাণকাজ শেষ ও আনুষ্ঠানিক উদ্বোধনের তিন বছর পার হয়ে গেলেও ঝালকাঠির ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি এখনো চালু করা সম্ভব হয়নি। এই হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে শনিবার (৪ জুলাই) সকালে হাসপাতালের সামনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে জেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি ফরিদুল হক এবং সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। বক্তারা অভিযোগ করে বলেন, হাসপাতালটির নির্মাণকাজ দীর্ঘদিন আগেই শেষ হলেও সেটি চালু না হওয়ায় জেলার সাধারণ মানুষ প্রত্যাশিত ও আধুনিক স্বাস্থ্যসেবা থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন। একই সময়ে দেশের বিভিন্ন জেলায় ২৫০ শয্যার হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হলেও ঝালকাঠিতে তা আলোর মুখ দেখেনি।

জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই এমন অচলাবস্থা তৈরি হয়েছে বলে সমাবেশে অভিযোগ করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ঝালকাঠি ২৫০ শয্যা বিশিষ্ট এই সদর হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে তৎকালীন সংসদ সদস্য নবনির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তবে উদ্বোধনের প্রায় তিন বছর সময় কেটে গেলেও হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম এখনো শুরু করা যায়নি। এর ফলে জেলার কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই তীব্র অসন্তোষ বিরাজ করছে। মানববন্ধন থেকে অবিলম্বে হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

আরও পড়ুন  দেশজুড়ে ডেঙ্গুতে আরও এক মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪১৬ জন