ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 58

ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আহত আবু বকর (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার মামার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু বকর কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় সিরু মিয়া লাঠি দিয়ে আবু বকরের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন  নিজ বাসভবনে আইনজীবীর রহস্যজনক মৃত্যু

স্বজনরা তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান।
সেখানে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই) তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিজমা ও বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত মামলা দায়ের হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ঝিনাইদহে মামার লাঠির আঘাতে ভাগনের মৃত্যু

আপডেট সময় ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় আহত আবু বকর (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার মামার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু বকর কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশেরকুন্ডু গ্রামের আলী আকবরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকরের সঙ্গে তার মামা সিরু মিয়ার দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপূর্ণ জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় সিরু মিয়া লাঠি দিয়ে আবু বকরের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

আরও পড়ুন  কালবৈশাখীর তান্ডব ও বজ্রপাতে সারা দেশে ১২ জনের মৃত্যু