পাঁচ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সেনাপ্রধান
- আপডেট সময় ১২:৩৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / 35
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার (২৮ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান দুই দেশের প্রতিরক্ষা-সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বাংলাদেশ, চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
আইএসপিআর আরও জানায়, এই সফরের মাধ্যমে তিন দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সামরিক সম্পর্ক উন্নয়নের নতুন ক্ষেত্র তৈরিতেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























