ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের মরদেহ উদ্ধার নতুন দায়িত্বে আমানউল্লাহ আমান সংসদীয় কৃষি কমিটির সভাপতি হলেন গয়েশ্বর চন্দ্র রায় নাটোরে দুর্বৃত্তদের হামলায় হোমিও চিকিৎসক নিহত চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আকস্মিক বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১১২৭ রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা কলেজ অ্যালামনাইয়ের সাক্ষাৎ ১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীরের বর্জ্য সরানোর নির্দেশ হাইকোর্টের বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন: জনদুর্ভোগ এড়ানোর আহ্বান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 445

বিগত সরকারের সময়ে নানা কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ১,৫২২ জন চাকরিচ্যুত পুলিশ সদস্য আবেদন করেছেন, যার মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন অন্যান্য সদস্য রয়েছেন।

তাদের আবেদন পর্যালোচনার জন্য ডিআইজির নেতৃত্বে জনদুর্ভোগ একটি কমিটি কাজ করছে। আবেদনকারীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি, অনেকেই ফৌজদারি, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন, আচরণগত সমস্যাসহ বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরিচ্যুত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন  ৩ বছরের মেয়েকে হত্যা করে ট্রাংকে লাশ লুকিয়ে রাখলেন মা, নেপথ্যে কী?

পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, ন্যায়বিচারের স্বার্থে আবেদনসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে কিছু আবেদন প্রশাসনিক ট্রাইবুনাল ও অ্যাপিলেট ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে।

গত ২৯ জানুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে চাকরিচ্যুত সদস্যরা মানববন্ধন করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনা করে আশ্বস্ত করার পরও তারা রাস্তা অবরোধ করেন, যা নগরবাসীর চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।

পুলিশ হেডকোয়ার্টার্স আন্দোলনরত সদস্যদের আইনিভাবে তাদের দাবি উত্থাপন করতে অনুরোধ জানিয়েছে এবং রাস্তা অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন: জনদুর্ভোগ এড়ানোর আহ্বান

আপডেট সময় ০৫:৪২:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

বিগত সরকারের সময়ে নানা কারণে চাকরিচ্যুত হওয়া পুলিশ সদস্যরা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ১,৫২২ জন চাকরিচ্যুত পুলিশ সদস্য আবেদন করেছেন, যার মধ্যে ১,০২৫ জন কনস্টেবল, ৭৯ জন নায়েক, ১৮০ জন এএসআই/এটিএসআই, ২০০ জন এসআই/সার্জেন্ট/টিএসআই, ১০ জন ইন্সপেক্টর এবং ২৮ জন অন্যান্য সদস্য রয়েছেন।

তাদের আবেদন পর্যালোচনার জন্য ডিআইজির নেতৃত্বে জনদুর্ভোগ একটি কমিটি কাজ করছে। আবেদনকারীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন কি না, তা যাচাই করা হচ্ছে। পাশাপাশি, অনেকেই ফৌজদারি, আর্থিক অনিয়ম, নৈতিক স্খলন, আচরণগত সমস্যাসহ বিভাগীয় শৃঙ্খলাভঙ্গের কারণে চাকরিচ্যুত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন  পুলিশের মনোবল ফিরেছে, আইনশৃঙ্খলায় রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী