ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 178

ছবি সংগৃহীত

দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে দেশ তামাক ও মাদকমুক্ত করা না গেলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৫ জুন) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন মারণব্যাধিতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ অকালে মৃত্যুবরণ করছেন।

আরও পড়ুন  প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

মন্ত্রী বলেন, “তামাকখাত থেকে সরকার যে পরিমাণ রাজস্ব আয় করে, তামাকজনিত রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার পেছনে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হয়। ফলে তামাকের এই অর্থনৈতিক ও স্বাস্থ্যগত ক্ষতি সামগ্রিক স্বাস্থ্যখাতকে এক বড় চ্যালেঞ্জের মুখে ফেলছে।”

এ সময় তিনি তামাকের আগ্রাসণ রোধে সামাজিক সচেতনতা ও আইনি প্রয়োগের ওপর জোর দেন।

এদিকে, অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যে সফল ও ফলপ্রসূ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

‘দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না’: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্যখাতে সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার রেকর্ড বাজেট বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে দেশ তামাক ও মাদকমুক্ত করা না গেলে এই বিশাল বাজেট কোনো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৫ জুন) ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে প্রতি বছর তামাকজনিত বিভিন্ন মারণব্যাধিতে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষ অকালে মৃত্যুবরণ করছেন।

আরও পড়ুন  হাম দমনে বিশেষ টিকাদান শুরু: অতীতের অবহেলাকে দায়ী করলেন স্বাস্থ্যমন্ত্রী