ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মব বন্ধে আইন সংশোধনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • / 83

ছবি: সংগৃহীত

দেশে মব কালচার বা গণপিটুনির মতো বিচারবহির্ভূত প্রবণতা পুরোপুরি বন্ধ করতে বিদ্যমান আইন সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করার পরিকল্পনা করছে সরকার। রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সংগতি রেখে বিচারব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। বর্তমানে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে অপরাধের ধরন ও মাত্রায় পরিবর্তন এসেছে। এ অবস্থায় পুলিশ সদস্যরা যদি আধুনিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে না পারেন, তবে অপরাধ দমনে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া সম্ভব হবে না।

সাইবার ও আর্থিক অপরাধ রোধে কঠোর পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুয়া, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম ও মানি লন্ডারিং প্রতিরোধের লক্ষ্যে নতুন ও যুগোপযোগী আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতেই দ্রুততম সময়ের মধ্যে নতুন আইন চূড়ান্ত করা হবে বলে তিনি সভায় আশ্বস্ত করেন।

আরও পড়ুন  নিখোঁজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত ২

পুলিশ বাহিনীকে জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। মব কালচার বন্ধের ক্ষেত্রে তিনি আইন সংশোধনের পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

মব বন্ধে আইন সংশোধনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৬:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬