০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
প্রিসাইডিং অফিসার যাতে ভোটের রেজাল্ট ছাড়া বের হতে না পারে: মির্জা আব্বাস বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়: মির্জা ফখরুল গাজিয়াবাদে ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের মর্মান্তিক মৃত্যু শাকিবের সঙ্গে ‘প্রেম’ নিয়ে মুখ খুললেন ফারিয়া ত্রিশালে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাক দুমড়ে যাওয়ায় চালক আহত নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫ জন জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব আরব সাগরে ইরানি ড্রোনকে ধ্বংস করল মার্কিন এফ-৩৫সি যুদ্ধবিমান কোচিং সেন্টার বন্ধসহ নানা নিয়মের শিক্ষা আইনের খসড়া প্রস্তুত মন্দিরের জায়গায় শৌচাগার: জবিতে দিনভর বিক্ষোভের পর শিক্ষার্থীদের মন্দির ‘উদ্বোধন’

৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা সকারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 122

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই ঐতিহাসিক দিনটি থেকে প্রতি বছর ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ঘোষণা ইতিমধ্যে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি অনুমোদন দিয়েছে এবং শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকার সম্মতি পাওয়ার পর এবারই প্রথমবারের মতো এই দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর’ গঠনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে।

এই দিবসটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দেশে আরেকটি গণ-অভ্যুত্থান দিবস রয়েছে, যা প্রতিবছর ২৪ জানুয়ারি পালন করা হয়। উনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস, যা বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিনটি আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধিকার সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ জাতীয়ভাবে উদযাপন, দেশের ইতিহাসের নতুন এক দিক উন্মোচন করবে, যা ভবিষ্যত প্রজন্মের কাছে আরও একবার দেশের স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা সকারের

আপডেট সময় ০৩:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫