ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 29

ছবি সংগৃহীত

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের পুনর্নির্ধারিত ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

আজ রবিবার (২৬ এপ্রিল) সকালে বিআরটিএ-এর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সরকার প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যা ওই দিন থেকেই কার্যকর হয়েছে। নতুন তালিকায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের ভাড়া সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মে মাসে সড়কে নিহত ৪৯০ জন : বিআরটিএ

বিআরটিএ-এর নির্দেশনা অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলের ক্ষেত্রে বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষভাবে সতর্ক করা হয়েছে যে, এই নতুন ভাড়ার হার কোনোভাবেই গ্যাসচালিত বাসের ক্ষেত্রে কার্যকর হবে না।

ভাড়ার হিসাবে ভগ্নাংশ আসলে সেটি ৫০ পয়সার বেশি হলে ১ টাকা ধরা হবে এবং ৫০ পয়সার কম হলে তা বাদ দিতে হবে। এছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের ভাড়া সরকার নির্ধারণ না করায় তা মালিকপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

মহানগরীর কিছু উল্লেখযোগ্য ভাড়া:
* গুলিস্তান-গাজীপুর: ১০৫ টাকা (৪১.৫ কিমি)।
* চিড়িয়াখানা-কেরানীগঞ্জ: ৫৩ টাকা (২১ কিমি)।

* কালুরঘাট-নিউমার্কেট (চট্টগ্রাম): ৩৫ টাকা।
দূরপাল্লার বাসের ক্ষেত্রে ৫১ আসনের বাসের জন্য প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে বাসের আসন সংখ্যা কমিয়ে ৪০টি করা হলে আনুপাতিক হারে ভাড়া বাড়বে। এছাড়া ফেরি ও সেতুর টোল ভাড়ার সাথে যুক্ত হবে।

আন্তজেলা রুটের সম্ভাব্য ভাড়া:
* ঢাকা-চট্টগ্রাম (২৪২ কিমি): ৫১ আসনের বাসে ৫৫২ টাকা এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা।
* ঢাকা-সিলেট (২৫৭ কিমি): ৫১ আসনে ৫৮০ টাকা এবং ৪০ আসনে ৭৪০ টাকা।
* ঢাকা-বরিশাল (পদ্মা সেতু হয়ে): ৫১ আসনে ৪৬৪ টাকা এবং ৪০ আসনে ৫৯২ টাকা।
* ঢাকা-রাজশাহী (২৬৭ কিমি): ৫১ আসনে ৬২৫ টাকা এবং ৪০ আসনে ৭৯৭ টাকা।

বিআরটিএ জানিয়েছে, প্রকাশিত তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী সাধারণের সুবিধার্থে প্রতিটি বাসে দৃশ্যমান স্থানে ভাড়ার এই তালিকা টাঙিয়ে রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নতুন ভাড়ার তালিকা প্রকাশ করল বিআরটিএ

আপডেট সময় ১০:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬