ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রামেক হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে বসছে একক ‘অ্যাম্বুলেন্স সেন্টার’ বিদ্যুৎ-গ্যাস সংকটের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ আজ নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত

ডব্লিউটিও ও প্রধান উপদেষ্টার বৈঠক: বাংলাদেশের এলডিসি উত্তরণে সহযোগিতার অঙ্গীকার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • / 431

ছবি সংগৃহীত

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে মসৃণ উত্তরণে সহায়তা করবে ডব্লিউটিও। পাশাপাশি, সরবরাহ কাঠামো স্থানান্তরে বৈশ্বিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, “বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া সহজ করতে নীতি কাঠামো তৈরি ও প্রয়োজনীয় সহযোগিতা করবে ডব্লিউটিও।”

আরও পড়ুন  জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

ডব্লিউটিও মহাপরিচালক আরও জানান, বিশ্বের শীর্ষ তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে তাদের সরবরাহ কাঠামো বাংলাদেশে স্থানান্তরের জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, “আমি তাদের বলেছি, বাংলাদেশে কেন বিনিয়োগ করবেন না? আমরা এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছি।”

অধ্যাপক ইউনূস বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “লাখ লাখ তরুণ জনগোষ্ঠী ও প্রযুক্তি-সচেতন দক্ষ কর্মীর কারণে বাংলাদেশ সহজেই বৈশ্বিক উৎপাদনকেন্দ্র হয়ে উঠতে পারে।” তিনি আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরের সেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কার করায় বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ এখন প্রস্তুত।

ডব্লিউটিওর মহাপরিচালক বলেন, বাংলাদেশে বিনিয়োগে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোকে উদ্বুদ্ধ করতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর প্রচেষ্টা চালানো হবে। বৈঠকে এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ডব্লিউটিও ও প্রধান উপদেষ্টার বৈঠক: বাংলাদেশের এলডিসি উত্তরণে সহযোগিতার অঙ্গীকার

আপডেট সময় ০৫:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে মসৃণ উত্তরণে সহায়তা করবে ডব্লিউটিও। পাশাপাশি, সরবরাহ কাঠামো স্থানান্তরে বৈশ্বিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের ফাঁকে ডব্লিউটিও মহাপরিচালক ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এনগোজি ওকোনজো-ইওয়েলা বলেন, “বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া সহজ করতে নীতি কাঠামো তৈরি ও প্রয়োজনীয় সহযোগিতা করবে ডব্লিউটিও।”

আরও পড়ুন  ছয় মাসে জাতীয় সনদ চূড়ান্তে ঐকমত্য কমিশনের অঙ্গীকার