ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র পুলিশ পুনর্গঠনে জাপানের সহায়তা চায় বাংলাদেশ কোস্টগার্ডকে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বাড়লো জ্বালানি তেলের দাম সীতাকুণ্ডে ধর্ষণের শিকার সেই শিশুর মৃত্যু পাওনা টাকার বিরোধে চট্টগ্রামে ছোট ভাইয়ের হাতে বড় বোন খুন নিরাপত্তা ঝুঁকিতে ইসলামাবাদ, করাচি ও লাহোরে ভিসা সেবা বন্ধ সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রস্তাব অনুযায়ী দেশের প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গুরুত্বপূর্ণ পদের জন্য জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য এবং দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। দলের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাকেই এই পদের জন্য মনোনীত করার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিদ্যমান সংবিধানে সাধারণত সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করার প্রথা থাকলেও, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল জানিয়েছেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই সনদের প্রতি সম্মান প্রদর্শন করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত করার প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন  নেতৃত্ব দিয়েছিলেন ছাত্রদলে, তাঁরা এখন মন্ত্রিসভায়

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে তাঁদের এই প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো দলীয় ফোরামে আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়নি। অন্যদিকে, আলোচনায় থাকা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, জুলাই সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হওয়ার কথা এবং সেই ধারাবাহিকতায় জামায়াতের পক্ষ থেকে এই পদটি পাওয়া একটি ইতিবাচক পদক্ষেপ। তবে দলের সংসদীয় ফোরামের চূড়ান্ত সিদ্ধান্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের এই উদ্যোগ সংসদীয় গণতন্ত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে, যা সংসদে বিরোধী দলের কণ্ঠস্বরকে আরও জোরালো এবং সংসদ পরিচালনায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদের বাস্তবায়ন: ডেপুটি স্পিকার হচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান

আপডেট সময় ০২:৩১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও গণতন্ত্রকে সুসংহত করার লক্ষে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রস্তাব অনুযায়ী দেশের প্রধান বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গুরুত্বপূর্ণ পদের জন্য জামায়াতে ইসলামীর পাবনা-১ আসনের সংসদ সদস্য এবং দলটির সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। দলের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, তাকেই এই পদের জন্য মনোনীত করার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বিদ্যমান সংবিধানে সাধারণত সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করার প্রথা থাকলেও, জুলাই সনদের অঙ্গীকার অনুযায়ী বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গতকাল জানিয়েছেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই সনদের প্রতি সম্মান প্রদর্শন করেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে এই প্রস্তাব দেওয়া হয়েছে এবং স্পিকার নির্বাচনের দিনই একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত করার প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুন  মন্ত্রিসভায় যাচ্ছেন যারা